ভোলার লালমোহনের জোয়ারের পানিতে ডুবে রাবেয়া বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফাতেমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

সলর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোর রাতের দিকে জোয়ারের পানির উচ্চতা বেড়ে গিয়ে রাবেয়ার ঘরে পানি উঠে যায়। পরে ঘর থেকে বের হয়ে অন্য ঘরে যাওয়ার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।