জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল (২২) নামে এক পলিটেনিক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বাড়ির ছাদ থেকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরে নিখোঁজ হন তিনি।
সোহেল উপজেলার কুলকান্দী ইউনিয়ন আঠিঁয়াবাড়ী গ্রামের শাহ জালালের ও দেওয়ানগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
সোহেলের মামা সেলিম মিয়া জানান, সোমবার দুপুরে ছাদে পানি জমেছে কিনা দেখতে ছাদে যায় সোহেল। এরপর থেকে নিখোঁজ ছিল সে। মঙ্গলবার সকালে বাড়ির ছাদে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



