নাটোরে মাদককারবারি ইব্রাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাজিহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে অভিযান চালায় র্যাব। এ সময় ইব্রাহিম পালিয়ে যেতে চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে ইব্রাহিম পায়ুপথে হেরোইন বহন করছে বলে স্বীকার করে। পরে পায়ুপথ থেকে ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন বাগাতিপাড়া মডেল থানায় মাদক আইনে ইব্রাহিম হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করে আসামি ইব্রাহিমকে থানায় হস্তান্তর করে র্যাব। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক এ রায় দেন।