বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) দেবিদ্বার পৌরসভার কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে পৌরসভার কর আদায়কারী মোঃ রকিবুল ইসলামকে সভাপতি ও উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম মুন্সী, মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আফরিন রথী, সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, দফতর সম্পাদক মোঃ মজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সাহিদা ইয়াছমিন মজুমদার, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মাফুজা আক্তার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান খান প্রমূখ।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দেবিদ্বার পৌরসভা কার্যালয়ে উক্ত নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়। উক্ত ভোট গ্রহণে দায়িত্ব পালন করেন দেবিদ্বার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হাসান ও পৌর সহায়তা কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান।
দেবিদ্বার পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন
সভাপতি রকিবুল, সম্পাদক সাইফুল
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) দেবিদ্বার পৌরসভার কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে পৌরসভার কর আদায়কারী মোঃ রকিবুল ইসলামকে সভাপতি ও উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল...



