ভোলার লালমোহনে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে রাতের আঁধারে গণহারে পুলিশের অভিযান চালিয়ে সাত যুবদলের নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে পৌরসভায় নয়ানীগ্রামে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ চরভূতা ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার মাস্টার, যুবদল নেতা আলাউদ্দিন, পৌরসভার নয়ানীগ্রামের চৌকিদার বাড়ির যুবদল নেতা আলাউদ্দিন ও তার ছেলে শাহিন, হাটকি বাড়ির জুয়েল ও রাব্বিসহ সাতজনকে গ্রেফতার করেন।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার অভিযোগ করেন, সোমবার রাতে হঠাৎ পুলিশ আমার বাসাসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলহাজ জাকির হাওলাদার, সাবেক ছাত্রদলের সভাপতি, মিজান হাওলাদার এবং সাবেক ছাত্রদলের আহ্বায়ক শহীদ হাওলাদারের বাসাসহ করিম রোড এবং নয়ানীগ্রামের বিভিন্ন বাড়ি ঘরে পুলিশ ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় আমাদের সাত বিএনপি ও যুবদল নেতাকর্মীকে কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়ায় পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। গ্রেফতারকৃত সবাই উপজেলা বিএনপি ও যুবদলের সক্রিয় নেতাকর্মী।
লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারেন্ট ও রেগুলার মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।
লালমোহনে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে গণহারে অভিযান
ভোলার লালমোহনে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে রাতের আঁধারে গণহারে পুলিশের অভিযান চালিয়ে সাত যুবদলের নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে পৌরসভায় নয়ানীগ্রামে বিএনপির নেতাকর্মীদের...



