কক্সবাজারের চকরিয়ায় মসজিদের দানবাক্স থেকে ২০০ টাকা চুরির অভিযোগে গাছে বেঁধে এক স্কুলছাত্রকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্কুলছাত্রকে পিটিয়ে টাকা চুরির স্বীকারোক্তি আদায় করা হয়। গত মঙ্গলবার বিকেলে এই ভিডিও ভাইরাল হয়। নির্যাতনের শিকার ছাত্র আবদুল মুনতাসির বাবু (১৪) উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর খাতুর বাপের পাড়ার আবদুল খালেকের ছেলে এবং বিএম চর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ঘনশ্যাম বাজারপাড়া জামে মসজিদের দানবাক্স ভেঙে ২০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এ সময় মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা আবদুল মুসনতাসিরকে টাকা চুরির অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটুনি দেয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল লোক। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চকরিয়ায় টাকা চুরির অভিযোগে স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন
কক্সবাজারের চকরিয়ায় মসজিদের দানবাক্স থেকে ২০০ টাকা চুরির অভিযোগে গাছে বেঁধে এক স্কুলছাত্রকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে এলাকায় ব্যাপক...



