পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে পঞ্চগড় (তিস্তার হাট থেকে দেবীগঞ্জ এলএসডি পর্যন্ত) পাঁচ কিলোমিটার সড়ক মেরামতের কাজ দীর্ঘ তিন বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষকে। রাস্তাটি খোঁড়াখুঁড়ি করে বালু ও পাথর ফেলে রাখা হয়েছে। এতে ব্যস্ততম এই সড়কপথে ঢাকাগামী ডে-নাইট কোচ, বিআরটিসি বাসসহ সব ধরনের যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সারাক্ষণ ধুলিবালুতে আচ্ছন্ন হয়ে থাকছে সড়কপথটি। এতে রাস্তার পার্শ¦বর্তী আবাসিক এলাকার লোকেরা, দোকান মালিকরা, মাদ্রাসার আবাসিক ছাত্ররা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
দেবীগঞ্জ-পঞ্চগড় সড়কটি মেরামত কাজের জন্য টেন্ডার হয় ২০১৯ সাথে। ২০২২ সালের প্রায় শেষেও সেই মেরামতের কাজ শেষ হয়নি। রাস্তার কার্পেটিংয়ের কাজ দ্রুত শেষ করা এবং রাস্তার ধুলাবালি-পাথরের কবল থেকে বাঁচার দাবিতে গত ১ নভেম্বর মঙ্গলবার সন্ধায় দেবীগঞ্জ-সবুজপাড়ায় স্থানীয়রা সড়কটি এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ করে রাখে। অবরোধের মুখে শত শত যানবাহন আটকা পড়ে।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। সড়কের এ বেহাল দশা দেখে তিনি দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তবে অবরোধ চলাকালে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার কারোরই দেখা মেলেনি।
টেন্ডার ২০১৯ সালে কাজ শেষ হয়নি ২০২২ সালেও
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে পঞ্চগড় (তিস্তার হাট থেকে দেবীগঞ্জ এলএসডি পর্যন্ত) পাঁচ কিলোমিটার সড়ক মেরামতের কাজ দীর্ঘ তিন বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে...



