পটুয়াখালীর দুমকিতে প্রস্তুতি সভা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমান সরকারের দুর্নীতি, দুঃশাসন, গুম-খুনের প্রতিবাদে দেশব্যাপী গনতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা মামলা, নির্যাতনসহ নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুমকি উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির
সাবেক যুগ্ম-আহ্বায়ক মো: জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। আরো ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো: আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: সালাউদ্দিন রিপন শরীফ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: জাকির হোসেন হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক মো: সাইদুর রহমান খান,শামিম হোসেন, জাকির আলম মিলন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: রাসেল হাওলাদার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো: সুমন শরিফ প্রমূখ।
পরে উপজেলার নতুন বাজারসহ বিভিন্ন সড়কে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার জন্য উৎসাহিত করতে লিফলেট বিতরণ করেন আলতাফ হোসেন চৌধুরী। এ সময় উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



