অন্যান্য খেলা সচরাচর দেখা গেলেও দেশের ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু হারিয়ে যেতে বসেছে। এই খেলাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে দিনাজপুরের ফুলবাড়ীতে মোক্তারপুর যুব সঙ্ঘের উদ্যোগে দিনব্যাপী হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়। যা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
গত বুধবার বিকেলে আট টিমের এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাসুদেবপুর একাদশ ৩০ পয়েন্ট লাভ করে এবং দৌলতপুর ঘোড়ারমোড় একাদশ ৬৭ পয়েন্ট লাভ করে বিজয়ী হয়। উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘শামীম মেম্বার হা-ডু-ডু টুর্নামেন্ট’-এর উদ্বোধন করেন নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু ও মহিলা সদস্য হাসিনা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউপি সদস্য শামীম হোসেন।
বিলুপ্তপ্রায় জাতীয় খেলাটি দেখতে নানা বয়সের নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হা-ডু-ডু খেলা দেখতে আশা দর্শনার্থীরা বলেন, বেশি বেশি চর্চার মাধ্যমে দেশের জাতীয় খেলা হা-ডু-ডুকে বাঁচিয়ে রাখতে হবে। এ খেলাকে টিকিয়ে রাখতে সরকারিভাবেও আমাদের এই খেলার বিষয়ে উদ্যোগ নেয়া উচিত।
হা-ডু-ডু’র ঐতিহ্য ফিরিয়ে আনতে ফুলবাড়ীতে জমজমাট আয়োজন
অন্যান্য খেলা সচরাচর দেখা গেলেও দেশের ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু হারিয়ে যেতে বসেছে। এই খেলাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে দিনাজপুরের ফুলবাড়ীতে মোক্তারপুর যুব সঙ্ঘের উদ্যোগে...



