জাতিসঙ্ঘের ৭৭তম দিবস উপলক্ষে মালদ্বীপের রাজধানীর ব্যস্ততম ধ্রুবারুগের রন্নাবন্দেরী মালামে আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতিসঙ্ঘ (ইউএন) অফিসে গত শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা যোগ দেন।
মেলায় বাংলাদেশ, চীন, ভারত, জাপান, মালদ্বীপ, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা এবং যুক্তরাজ্য ও জাতিসঙ্ঘের সংস্থা-দেশগুলোর মোট আটটি বিদেশী কনস্যুলেটের স্টল ছিল। মেলায় অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের সংস্কৃতি এবং বৈচিত্র্য প্রদর্শন করেন। এ মেলায় বাংলাদেশ হাইকমিশনারের পক্ষ থেকে একটি স্টল স্থাপন করা হয়। আর বাংলাদেশী স্টলে ছিল উপচে পড়া ভিড়।
মেলায় বাংলাদেশ হাইকমিশনারের স্টলে বাংলাদেশী ঐতিহ্যবাহী পিঠা ও অন্যান্য খাবার উপস্থাপন করা হয়। মেলায় আগত দর্শনার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে বাংলাদেশের স্টল ঘুরে দেখেন ও বাঙালি খাবারের স্বাদ গ্রহণ করেন। মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, আমরা স্টলের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কিত অনেক তথ্য শেয়ার করেছি। জাতিসঙ্ঘের এমন আয়োজন সত্যিই এক মহামিলন। যেখানে সারা বিশ্বের কাছে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সম্প্রীতিকে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, জাতিসঙ্ঘের লক্ষ্য এবং অর্জন সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের কাজের জন্য সমর্থন পেতে প্রতি বছরের ২৪, অক্টোবর জাতিসঙ্ঘ দিবস পালন করা হয়।
মালদ্বীপে জাতিসঙ্ঘের মেলায় বাংলাদেশী স্টলে উপচে পড়া ভিড়
জাতিসঙ্ঘের ৭৭তম দিবস উপলক্ষে মালদ্বীপের রাজধানীর ব্যস্ততম ধ্রুবারুগের রন্নাবন্দেরী মালামে আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতিসঙ্ঘ (ইউএন) অফিসে গত শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে...



