নোয়াখালীর চাটখিলের তালতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামের (৩২) বিরুদ্ধে বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাক-এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সড়ক অবরোধের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাটখিল পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ বিন ইউসুফ জানান, শনিবার স্কুল বন্ধের দিন ওই শিক্ষক এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের একটি কক্ষে প্রাইভেট পড়াতে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এ ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি রোববার সকালে জরুরি সভা করে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বিদ্যালয় বন্ধের দিন অভিযুক্ত শিক্ষক স্কুলকক্ষের চাবি কোথায় পেয়েছেন প্রধান শিক্ষক উত্তম কুমার পালের কাছে জানতে চাইলে তিনি জানান, হয়তো বা চাবি স্কুলের দপ্তরির কাছ থেকে নিয়েছেন। এ বিষয়ে দপ্তরিকে শোকজ করা হবে। চাটখিল থানার ওসি (তদন্ত) আবু জাফর জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটখিলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা শিক্ষক আটক
নোয়াখালীর চাটখিলের তালতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামের (৩২) বিরুদ্ধে বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনার...



