স্বানামধন্য মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানি সুজুকি’র তৈরি নতুন মোটরসাইকেল জিক্সার ক্লাসিক ম্যাট-এর মোড়ক উম্মোচন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সারাদেশের প্রতিটি শোরুমে এ কর্মসূচি পালন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিকেলে নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভূলতা গাউছিয়া এ আজিজ সুপার মার্কেটে সুজুকি’র শোরুম হলি মটরসে জিক্সার ক্লাসিক ম্যাট মটর সাইকেলের মোড়ক উম্মেচন করা হয়েছে।

মোড়ক উম্মেচনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক শহীদুল্লাহ গাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি মটরসের স্বত্বাধিকারী অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেক। এ সময় উপস্থিত ছিলেন হলি মটরসের সিইও মো: খালেকুজ্জামান, সিনিয়র ম্যানেজার মো: শাওন ভূঁইয়া, ম্যানেজার মো: রনি, সার্ভিস ম্যানেজার মো: খোকন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, রিয়াদ হাসান, মো: ওমর, মো: রোমন খান, আমিনুল ইসলাম, রিফাত মল্লিকসহ অন্যরা।

হলি মটরসের স্বত্তাধিকারী অ্যাডেভোকেট মো: তারিকুল ইসলাম তারেক বলেন, মোড়ক উম্মোচনের মাধ্যমে সারাদেশে সুজুকির তৈরি নতুন ভার্সন মোটরসাইকেল জিক্সার ক্লাসিক ম্যাটের যাত্রা শুরু হলো। আশা করছি এ মোটরসাইকেলটি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করবে। সুজুকি সব সময় গুণগত মান বজায় রেখেই মোটরযান প্রস্তুত করে আসছে। মোটরযান তৈরিতে এ কোম্পানির বিশ্বজুড়ে পরিচিতি ও সুনাম রয়েছে।