জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা বহুমুখী সমবায় সমিতির পরিচালক প্রভাষক মো: আকবর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। তার বিরুদ্ধে সমিতির কয়েক শ` গ্রাহকদের বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাকে জামালপুর কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, আকবর হোসেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন। প্রতারিত হওয়া গ্রাহকদের দায়ের করা বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দেওয়ানঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু শ্যামল চন্দ্র ধর বলেন, তার নেতৃত্বে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে দেওয়ানগঞ্জ হাতিভাঙ্গা এম এম কলেজের প্রভাষক মো: আকবর হোসেনকে গ্রেফতার করে।



