ফরিদপুরে ১২ নভেম্বরের বিভাগীয় সমাবেশে অংশ নিতে গোপালগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশস্থলে পোঁছেছেন। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামান বলেন, ফরিদপুরে ১২ নভেম্বরের বিভাগীয় সমাবেশে গোপালগঞ্জ জেলা থেকে এক হাজারের বেশি নেতাকর্মী যোগদানের সম্ভাবনা রয়েছে। সমাবেশের দু’দিন আগেই বৃহস্পতিবার প্রায় ৩০০ নেতাকর্মী ফরিদপুরের কোমরপুরে জনসভাস্থল আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে এসে পৌছেছেন। বাকিরাও সময় মত পৌছে যাবে।



