চার বছর বয়সী শিশু সিনছিয়ার জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন মা সবুজান নেছা। মলদ্বার না থাকায় জরুরি ভিত্তিতে তার অপারেশন করা প্রয়োজন।
সিনছিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের পলি পাড়া গ্রামের দিনমজুর সাইফুল ইসলামের কন্যা। জন্ম থেকেই শিশুটির মলদ্বার ছিল না। তাই মলত্যাগ করতে পারছিল না। জন্মের ছয় দিন পর কর্তব্যরত চিকিৎসক মলত্যাগের জন্য সাময়িকভাবে পেটের মাঝখান দিয়ে মলদ্বারের রাস্তা করে দিয়েছিলেন। কিন্তু অপারেশন ছাড়া শিশুটির স্থায়ী সমাধান সম্ভব নয়। অপারেশনের জন্য প্রয়োজন তিন থেকে চার লাখ টাকা।
কিন্তু দরিদ্র সিনছিয়ার মা-বাবার পক্ষে অপারেশনের টাকা যোগান দেয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় শিশুটির মা সবুজান নেছা সরকার সহ সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাতে পারেন এই নম্বরে - ০১৭৬৩৪৭৫৬৫০ (বিকাশ)



