৬৬ পদাতিক ডিভিশন রংপুর ২৯ বীর- এর ব্যবস্থাপনায় দেবীগঞ্জে শনিবার সকালে চলতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৬ জন দুস্থ ও বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, লবণ, মসলা, হলুদ ও বিশুদ্ধ খাবার পানি ছিল।
দেবীগঞ্জ সবুজপাড়া কালিস্থান মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
লেফটেন্যান্ট খালিদ এবং সেনাবাহিনীর অন্য সদস্যরা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিন উপস্থিত ছিলেন।



