গাজীপুরের কালীগঞ্জে সীরাতুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার চুপাইর লিটল স্টার স্কুলে মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মাওলানা বদিউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাওলানা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খায়রুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা শেফাউল হক, আব্দুল্লাহ আল-মামুন, হাফেজ আলাউদ্দিন, মোয়াজ্জেম হোসেন রাসেল, শেখ মুহাম্মাদ মঞ্জুরুল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল ইসলাম পালোয়ান, মাওলানা ওমর ফারুক, হাফেজ কামরুল হাসান, মাওলানা শাহজাহান, মাওলানা জাকির হোসেন, সোহরাব, তাজুল ইসলাম, সালাহউদ্দিন, ইয়াসিন, শল্পী মাহবুব ও হানজালাসহ প্রমুখ।



