কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘নওয়াব ফয়জুন্নেছা, শচীন দেব বর্মন, ধীরেন্দ্রনাথ দত্ত, ওস্তাদ আলাউদ্দিন খান, আয়েত আলী খানসহ অসংখ্য গুণীজনের জেলা কুমিল্লা। আমি নেত্রীর কাছে অনুরোধ করব, কুমিল্লা নামেই যেন কুমিল্লায় বিভাগ ঘোষণা করা হয়।’
শনিবার স্বজন কল্যাণ সংঘের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (অব:) প্রকৌশলী মো: আবু তাহের। বক্তব্য রাখেন কুমিল্লা স্বজনের সাবেক সভাপতি ও গোমতী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন মজুমদার, স্বজনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী (অব:) মো: শাহাদাত হোসেন, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ আবুল কালাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (অব:) মোহাম্মাদ আলী, ইউনিসেফের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অব:) মো: নুরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: রাফিউস সাজ্জাদ, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বজন সংঘের স্বজন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, স্বজন সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদের সম্মননা প্রদান করা হয়। দুপুরে মেজবানের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে স্বজন সংঘের সম্মননা দেয়া হয় বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান, মো: কামাল উদ্দিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন মৈশান, বীর মুক্তিযোদ্ধা মো: আহসান উল্লাহ সুরুজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো: রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা জামাল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মো: সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার খান প্রমুখকে।



