বগুড়ায় বিলিয়ার্ড (পুল) খেলাকে কেন্দ্র করে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শহরের নামাজগড় মোড়ে এ ঘটনা ঘটে। নিহত তরুণ হাবিবুর রহমান বিপুল (২১) শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন দোকান কর্মচারী। ছুরিকাঘাতের পরে নিহতের ভাই শামীম ও স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, বিপুল শহরের নামাজগড় এলাকার তালুকদার মতি ম্যানশনের তৃতীয় তলার ব্রেক অ্যান্ড রান নামের একটি প্রতিষ্ঠানে বিলিয়ার্ড খেলছিলেন। এ সময় ছয়-সাতজন যুবকের একটি দল সেখানে গিয়ে খেলার জন্য বিপুলকে সরে যেতে বলেন। এই নিয়ে ওই যুবকদের সাথে বিপুলের বাগি¦তণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই বিলিয়ার্ড মালিক আরিফ নিজেই একটি ধারলো চাকু বের করে দুর্বৃত্তদের হাতে দিয়ে বিপুলকে মারার নির্দেশ দেন। এ সময় দুর্বৃত্তদের দলে থাকা শাকিল নামের এক যুবক বিপুলকে ছুরিকাঘাত করে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই বিলিয়ার্ড মালিক ও শাকিল উভয়েই কাঠনারপাড়া এলাকার বাসিন্দা।
এ দিকে বিপুল হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পরপর রাতভর বগুড়া সদর ও শিবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শহরের নামাজগড় ভুষিপট্টির বাসিন্দা ও বিলিয়ার্ড ক্লাবের মালিক মো: আরিফ হাসান (৩২), দীপংকর রায় (১৯) ও মো: সাহিল (২০), মো: শাকি আল মামুন (২৭) ও মো: শোহাইব নবী (২২)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিহতের ভাই মোহাম্মদ শামিম বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার পাঁচজনসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবকরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বগুড়ায় বিলিয়ার্ড খেলা নিয়ে তরুণ খুন গ্রেফতার ৫
বগুড়ায় বিলিয়ার্ড (পুল) খেলাকে কেন্দ্র করে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শহরের নামাজগড় মোড়ে এ ঘটনা ঘটে। নিহত...



