শেরপুরের নালিতাবাড়ী উপজেলা এ এইচ এম মোস্তফা কামালকে সভাপতি ও ওয়াজ কুরুনীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির নাম ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধায় জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি এ আংশিক কমিটির নাম ঘোষনা করেন।
কমিটিতে সহ-সভাপতি আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা বিপ্লব বর্মন, ডা: দলিল উদ্দিন, নূরুল আমিন, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভুলু, হাবিবুর রহমান ডিপু, যোগেন চন্দ্র রায়, আছমতারা আছমা। যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, মোশারফ হোসেন, সারোয়ার আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল ওহাব, আব্দুল লতিফ, জাহাঙ্গির আলম, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবুকে সদস্য করা হয়েছে।
নব নির্মিত নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুমে সকাল ১১টায় শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।
সকাল ১১টায় ত্রি-বার্ষিক সম্মেল উদ্ভোধন করেন জেলা সভাপতি জাতীয় সংসদের হুইপ আকিউর রহমান আতিক এমপি।
সম্মেলনে সাংবাদিক, জেলা, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।



