জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাবার ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল হাফেজি পড়–য়া একমাত্র সন্তান আবদুল আলিমের (৭)। নিহত আলিম দেওয়ানগঞ্জ পৌর এলাকার চর কালিকাপুর গ্রামের আবদুর রহমান ভিক্কু শেখের ছেলে ও আবদুল লতিফ হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
জানা গেছে, রোববার সকালে নিহত আলিম ও তার সহপাঠী হাশিমকে (৬) সাথে নিয়ে মাদরাসায় যাওয়ার সময় দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কের চর কালিকাপুর গ্রামে মাহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায় আলিম এবং আহত হয় সহপাঠী হাশিম।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বাবু শ্যামল চন্দ্র ধর বলেন, এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। ঘাতক ট্রাকের মালিক নিহত আলিমের বাবা বলে শোনা যায়।
দেওয়ানগঞ্জ ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আবদুস সালাম খোকা ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কানন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, নিজ গাড়িতে একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।