নওগাঁর রাণীনগর থানা পুলিশ কারিমা আক্তার শাপলা (২৫) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাপলা উপজেলার ডুবাগাড়ি গ্র্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার ডুবাগাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাপলাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।