দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর শিবপুর উচ্চবিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মেহেদুল হক প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনজু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মণ্ডল, ম্যানেজিং কমিটির সদস্য ও পাঁচ শতাধিক অবিভাবক মা।