জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা ২ ডিসেম্বর বিকেল ২.৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে।
গত ২০ নভেম্বর থেকে পরীক্ষা ২টির প্রবেশপত্র ডাকযোগে ও অনলাইনে পাঠানো হয়েছে।
অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে এই (jobs.nu.ac.bd/) লিংকে প্রবেশ করে ডাউনলোড এডমিট কার্ড মেন্যুতে ক্লিক করতে হবে।
জরুরি প্রয়োজনে ০১৭৭৭৭৮৯০৪৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো: আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।



