মাগুরার কাশিনাথপুর গ্রামে হাঁস চুরির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নুর জাহান বেগম (৬০) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত নুর জাহান লুৎফর রহমানের স্ত্রী।
নিহতের পুত্রবধু জানান, কাশিনাথপুর উত্তরপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলা উদ্বোধনের জন্য পার্শ্ববর্তী লুৎফরের রাজহাঁস চুরি করে অনুষ্ঠান করা হচ্ছিল। সন্ধ্যায় লুৎফরের স্ত্রী নুর জাহান তার হাঁস না পেয়ে পাশের বাড়িতে খুজতে গেলে বস্তায় লুকানো অবস্থায় রক্ত ও তার হাঁসের পশম দেখতে পান। তার হাঁস কি না তা জানতে চাইলে হাসিবুল, উসমান জাফর ও মতির পরিবারের সদস্যরা নুর জাহানকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাগুরায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত
মাগুরার কাশিনাথপুর গ্রামে হাঁস চুরির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নুর জাহান বেগম (৬০) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত...



