নওগাঁর রাণীনগরে একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে রাণীনগর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের সলিয়া দক্ষিন মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।

রাণীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম বলেন, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুতচালিত গভীর নলকূপের তিনটি ট্রান্সফারমার চুরি হয়। চলতি আমন মৌসুমে নলকূপের আওতায় জমিতে চাষাবাদ করা হয়েছে। এ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।