নরসিংদীর মনোহরদীতে তাবলিগ জামাতের মূল ধারার তিন দিনব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়ে গতকাল শনিবার ফজরের নামাজের পর মুনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শেষ হয়। মুনাজাতে দুনিয়া ও আখিরাতের কল্যাণে দোয়া করা হয়।
নরসিংদী জেলা তাবলিগ জামাতের উদ্যোগে উপজেলার একদোয়ারিয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামে এ ইজতেমা অনুষ্ঠিত হয়। দেশ ও বিদেশের প্রায় অর্ধলক্ষ মুসল্লি এতে অংশগ্রহণ করেন।
গত বৃহস্পতিবার বাদ ফজর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা জিয়া উদ্দিনের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয় এবং শনিবার ফজর বাদ কাকরাইল মার্কাজের তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা শাহাব উদ্দিন নাছিমের মুনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম সম্পন্ন হয়।
মনোহরদীতে জেলা ইজতেমা অনুষ্ঠিত
নরসিংদীর মনোহরদীতে তাবলিগ জামাতের মূল ধারার তিন দিনব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়ে গতকাল...



