নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের কাটা পড়ে মেহেদী হাসান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টায় সৈয়দপুর-পার্বতীপুর রেললাইনের বানিয়াপাড়া হাতিখানা এলাকায় এ
দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়া মেহেদী হাসান উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ববেলপুকুর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি শহরের রসুলপুর মহল্লার রেলওয়ে পাওয়ার হাউসের পেছনে থাকতেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস সৈয়দপুর স্টেশন ছেড়ে পার্বতীপুর যাওয়ার সময় বানিয়াপাড়া হাতিখানা এলাকায় মেহেদী হাসান কাটা পড়েন। এতে তার শরীর কোমর থেকে তিন খন্ড হয়ে যায়। সৈয়দপুর জি আর পি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার (জি আর পি) ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মেহেদী হাসানের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।