এইচআইভি ভাইরাস-এইডসের সংক্রমণ দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপে তুলনামূলক কম হলেও এ ঘাতক ব্যাধির ঝুঁকিতে রয়েছে পর্যটনশিল্পে অ্যাওয়ার্ড পাওয়া দেশটির মানুষ। দেশটিতে প্রতি বছর ১ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে ৫-১২ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপের গাফু-ধালু অ্যাটলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি’।
গত বৃহস্পতিবার আন্তর্জাতিক এইডস দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) জানিয়েছে, ১৯৯১ সালে প্রথম শনাক্ত শুরু করার পর থেকে ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপে এইডসে আক্রান্তের সংখ্যা মোট ৩৯ জন। তাদের মধ্যে ছয়জন নারী ও ৩৩ জন পুরুষ। যার মধ্যে ১৫ জনের এইচআইভি ভাইরাসে মৃত্যু হয়েছে এবং বর্তমানে ২২ জন হাসপাতালে এই রোগের চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য সুরক্ষা সংস্থা জানিয়েছে, যে মালদ্বীপের সবগুলো হাসপাতালে এইচআইভি পরীক্ষা করার জন্য পরিষেবা চালু রয়েছে। যদি কোনো ব্যক্তির স্ক্রিন পরীক্ষার ফলাফল ইতিবাচক হয়, তাহলে জাতীয় এইডস প্রোগ্রামের মাধ্যমে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা সেবার সাথে অন্য পরীক্ষাগুলো করা হবে। এতে আরো বলা হয়, মালদ্বীপ পর্যটন নির্ভর হওয়ার কারণে দেশটিতে এইডস এর ঝুঁকি বেশি। একমাত্র সচেতনতা ছাড়া এ রোগ প্রতিরোধ করা সম্ভব নয়।
উল্লেখ্য, ২০০৪ সালে (এআরটি) চালু করার মধ্য দিয়ে মালদ্বীপে জাতীয় এইডস কর্মসূচির অধীনে চিকিৎসা সেবা বিনামূল্যে দেয়া হয়।
এইডসের ঝুঁকিতে মালদ্বীপ : সক্রিয় রোগীর সংখ্যা ২২ জন
এইচআইভি ভাইরাস-এইডসের সংক্রমণ দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপে তুলনামূলক কম হলেও এ ঘাতক ব্যাধির ঝুঁকিতে রয়েছে পর্যটনশিল্পে অ্যাওয়ার্ড পাওয়া দেশটির মানুষ। দেশটিতে প্রতি বছর ১ ডিসেম্বর...



