খাগড়াছড়িতে রমজান আলী (৩০) নামে এক মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ ডিসেম্বর) ভোর রাতে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্বার করে। এ সময় প্রায় এক কিলোমিটার দূর থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। নিহত রমজান আলী চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ইউনুস সিকদারের ছেলে।
গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের একটি দল ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য তা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।