ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রেস ক্লাবের ১৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি পদে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বাবুল হোসেন ও সাধারন সম্পাদক পদে দৈনিক মানবজমিন ও আনন্দ টিভি প্রতিনিধি ওমর ফারুক সুমন নির্বাচিত হন।
গত ৪ ডিসেম্বর রোববার হালুয়াঘাট থানা রোডের হালুয়াঘাট উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটিতে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি শুভাশীষ সরকার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক এম এ খালেক, দফতর সম্পাদক সাইদুর রহমান রাজু, প্রচার সম্পাদক জুলফিকার আলী জুলমত, শিক্ষাবিষয়ক সম্পাদক এম এ মালেক এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহাদৎ আলী। সম্মানিত সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আবদুল আউয়াল, আবদুল হক লিটন, মাজহারুল ইসলাম মিশু ও দুলাল রায়।
হালুয়াঘাট প্রেস ক্লাব
বাবুল সভাপতি, সুমন সম্পাদক
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রেস ক্লাবের ১৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি পদে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বাবুল হোসেন ও সাধারন সম্পাদক পদে দৈনিক মানবজমিন ও...



