বরগুনার তালতলীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ‘ভুয়া সাধক’ নামের একটি আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তালতলীর এক সাংবাদিক। শুক্রবার তালতলী থানায় জিডিটি করেন তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন।
সাংবাদিক শাহাদাৎ হোসেন জানান, কয়েক দিন ধরে কে বা কারা ‘ভুয়া সাধক’ নামের একটি আইডি থেকে তার ফেসবুক আইডির পোস্টের নিচে উসকানিমূলক কমেন্ট করছে। এতে তার সম্মান ও সুনাম ক্ষুণœ হয়েছে।
তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাজে কমেন্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করা হয়েছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। দ্রুতই অপরাধীকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি
বরগুনার তালতলীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ‘ভুয়া সাধক’ নামের একটি আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তালতলীর এক...



