দেবীগঞ্জে অধুনালুপ্ত ছিটমহল নাটকটোকা, বেউলাডাঙ্গা, কোটভাজনী, কাজলদীঘি ও বালাপাড়াবাসীর মধ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে চিলাহাটি ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রংপুর অফিসের আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রংপুর বিভাগীয় জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুল মতিন, ঠাকুরগাঁও জনতা ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (ইনচার্জ) গোলাম ফারুক হোসেন, বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের উপ-পরিচালক এ কে এম মাসুদুল ইসলাম, চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদসহ চিলাহাটি ইউনিয়নের অধুনালুপ্ত ছিটমহলবাসীর অর্ধ শতাধিক কৃষক।

কৃষি ঋণ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ জনতা ব্যাংকের ব্যবস্থাপক জগন্নাথ বর্মন। প্রোগ্রাম শেষে ১২ জন কৃষকের মাঝে কৃষি ঋণ প্রদান করা হয়।