জামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সকে ধর্ষণের চেষ্টার মামলায় লিটন মিয়া (২৮) নামে এক যুবককে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত লিটন পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার চাকদহ গ্রামের কালু মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই সিনিয়র স্টাফ নার্স গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে বাদি হয়ে লিটন (২৮) নামে এক যুবককে আসামি করে ইসলামপুর থানায় ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।


মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং ডরমিটরিতে (শয়ন কক্ষে) অবস্থান করার সময় ইলেকট্রনিক কাজ করার জন্য সেখানে উপস্থিত হয় লিটন। একপর্যায়ে লিটন তার মাফলার দিয়ে ওই নার্সের গলা পেঁচিয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নার্সের চিৎকারে পাশের সহকর্মীরা এগিয়ে আসেন এবং লিটনকে হাতেনাতে আটক করে ইসলামপুর থানা পুলিশে সোপর্দ করেন।
অভিযুক্ত লিটন বলেন, আমি ধর্ষণের চেষ্টা করিনি। ভুলবোঝাবুঝি থেকে আমার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমার গলায় মাফলার বাঁধার সময় ওই নার্সের মুখে লাগে। পরে চুরির অভিযোগে আমাকে আটক ও হাতপা বেঁধে বেধড়ক মারধর করে। এখন আবার ধর্ষণ চেষ্টার মামলা দিয়েছে।