ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মানোরা ট্রাকচাপায় মো: রউশন জাহান সেন্টু নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার মানোরা এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে বালু ভর্তি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

মো: রউশন জাহান সেন্টু কুষ্টিয়া জেলার, কুমারখালি থানার, পাহারপুর চাপড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

জানা গেছে, তিনি ব্যবসায়ী কাজে কুষ্টিয়া থেকে ঢাকায় আসচ্ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, এ ঘটনার পরে ট্রাকচালক পালিয়ে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।