রেফারির ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় গত শুক্রবার রাতে বাবুল হোসেন রাজিব (২১) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার হানুবাইশ বাজার এলাকায়। মারধরে আহত বাবুল হোসেন রাজিবকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে হানুবাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন রেফারির ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে বাবুল হোসেন রাজিব প্রতিবাদ করেন। এ সময় পূর্ব বিরোধের জেরে আরমান, আসাদ ও তারেক আজিজসহ অন্যরা বাবুল হোসেন রাজিবের সাথে তর্কে লিপ্ত হয় এবং তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এর কিছুক্ষণ পর হানুবাইশ মীর বাড়ির থেকে আরো কয়েকজন এসে তাকে দ্বিতীয় দফায় লোহার রড, সাইকেলের চেইন দিয়ে মারধর করে। স্থানীয় লোকজন এ সময় হামলাকারীদের হাত থেকে রাজিবকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র জানান, তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রামগঞ্জে রেফারির ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় মারধর
রেফারির ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় গত শুক্রবার রাতে বাবুল হোসেন রাজিব (২১) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায়...



