মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ স্থানীয় সময় গত শুক্রবার সকালে দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিদেশী অতিথি, স্থানীয় প্রবাসী কমিউনিটির নেতারা ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পরিবার-পরিজনের উপস্থিতিতে রাতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আয়োজন করা হয় রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির সিএ’র সম্মেলন কক্ষে।
দিনের অন্য কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন থেকে পাঠ, বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা আবদুস সালাম, শিরিন ফারজানা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান। পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ ও উন্নয়নমূলক প্রামাণ্য চিত্র এবং হাইকমিশনের গত এক বছরের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রমসহ ‘স্বাধীনতা শব্দটি কী করে আমাদের হলো’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।



