নওগাঁর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাজল চরণ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নাগাদ খুলনা-চিলাহাটীগামী রূপসা ট্রেন
কাজল উপজেলার খট্রেশ্বর হাদি পাড়া গ্রামের কালী চরণের ছেলে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) আর এ শামিম হোসেন বলেন, রূপসা ট্রেন রাণীনগর রেল স্টেশন অতিক্রম
করার সময় চলন্ত ট্রেন থেকে কাজল স্টেশনে নামতে গেলে ট্রেনের নিচে পরে যায়। এতে তার শরীর থেকে এক হাত বিচ্ছিন্নসহ বিভিন্নস্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ঘটনা লোক মুখে শুনেছি, তবে এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত জানায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



