জামালপুরের ইসামপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী (৭৩) গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ দিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার রূহের মাগফিরাত কামনা করেছেন স্থানীয় এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, জামালপুরের সংরক্ষিত আসনের এমপি হোসেনে আরা, উপজেলার চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ। গতকাল রোববার বাদ জোহর নিজ বাড়ির সামনের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লস্কর আলী আর নেই
জামালপুরের ইসামপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী (৭৩) গত শনিবার রাত সাড়ে...



