টেন্ডার হলেও অজানা কারণে আটকে আছে ময়মনসিংহের হালুয়াঘাট বাজারের সড়ক বিভাগের আধা কিলোমিটার রাস্তার নির্মাণকাজ। এর মধ্যে পোস্ট অফিস রোড, মহিলা কলেজ রোড, গার্লস স্কুল রোড, মধ্য প্রাইমারি স্কুল ও পাঠাগার শিশু কানন অতি গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো ছাত্রছাত্রীসহ অসংখ্য গ্রামবাসী এ রাস্তা দিয়ে চলাচল করে।
এই রাস্তাটি উত্তর বাজার ধান মহল মসজিদ থেকে শুরু হয়ে পোস্ট অফিস, মহিলা কলেজ মোড়, মধ্য প্রাইমারি, মুরগি মহল, গার্লস স্কুল, গোহাটা মোড়, কাঁচাবাজার, মাছ বাজার ও পাঠাগার হয়ে উপজেলা ভূমি অফিস ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়েছে।
১৮ ফুট প্রশস্তের আধা কিলোমিটার রাস্তার জন্য ছয় কোটি টাকা বরাদ্দ হলেও দীর্ঘ দিন ধরে অজানা কারণে কাজ শুরু হচ্ছে না।
এ বিষয়ে সড়ক বিভাগের কোনো বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয়রা জানান, কিছুদিন আগে উপজেলা পরিষদের সামনে সড়ক বিভাগের রাস্তায় দোকান নির্মাণে বাধা দেয়াকে কেন্দ্র করে সড়ক বিভাগের এক কর্মকর্তাকে মারধর করা হয়। তারই প্রভাব পড়েছে এ রাস্তাটিতে বলে মনে করেন স্থানীয়রা। তবে জেলা প্রশাসকের মাধ্যমে ঘটনার সুরাহা হয়েছে বলে জানা গেছে।
হালুয়াঘাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ জানান, তিন-চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের রাস্তা এটি। বর্ষাকালে রাস্তার ওপরে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি ওঠা ছাড়াও বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকায় স্কুলের ছাত্রীদের চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তার দু’পাশে কাঠের ফার্নিচার মহল ছিল। রাস্তার বেহাল দশায় অনেক ব্যবসায়ী এই রোড ছেড়ে গেছেন। বর্তমানে যারা আছেন তারা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে ক্রেতারা এ দিকে আসেন না।
হালুয়াঘাট পৌরমেয়র খায়রুল আলম ভূইঞা সড়ক বিভাগের এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে মাঝে মধ্যে ইট, বালু ও সুরকি দিয়ে সংস্কারের চেষ্টা চালিয়েছেন।
পোস্ট অফিস রোডের ঠিকাদার তসলিম আহমেদ জানান, সংসদ সদস্য এ ব্যাপারে উদ্যোগ নিলেই রাস্তার কাজ শুরু হবে বলে মনে করি।
বালু ব্যবসায়ী হারুন জানান, পাঁচ-ছয় বছর ধরে এ রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম জানান, ইতোমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে। এটি সড়ক ও জনপথ বিভাগের রাস্তা। এটি হয়ে গেলেই হালুয়াঘাট বাজারের ভিতরে যে যানজট রয়েছে তা কমে আসবে।
হালুয়াঘাটে হাজারো শিক্ষার্থী চলাচলের রাস্তার বেহালদশা
টেন্ডার হলেও অজানা কারণে আটকে আছে ময়মনসিংহের হালুয়াঘাট বাজারের সড়ক বিভাগের আধা কিলোমিটার রাস্তার নির্মাণকাজ। এর মধ্যে পোস্ট অফিস রোড, মহিলা কলেজ রোড, গার্লস স্কুল...



