খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ কর্মসূচি পালন করা হয়।

জোন সদরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল এ এইচ এম জুবায়ের। তখন শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক, তিনটি অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা ও দুটি বৌদ্ধ বিহার নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় তিনি বলেন, পাহাড় শান্তির সম্প্রীতির পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মেজর মাহমুদুন্নবী, এডজুটেন্ট ক্যাপ্টেন মাহমুদ হাসান সহ-সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।