শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মাদককারবারি হাবি হোসেনকে (১৯) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র‍্যাব)।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সমসচুড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক হাবি হোসেন সমসচুরা গ্রামের মো: হেলাল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ১০২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ওই মদের অবৈধ আনুমানিক বাজার দাম ৫১ হাজার টাকা।