পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে মহিলাসহ পাঁচজনকে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত পরিবারের সদস্য বুলবুলি খাতুন চারজনের নাম উল্লেখ করে, আরো তিন থেকে চারজনকে অজ্ঞাত রেখে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, জমি বিরোধের জেরে ঘুঘুদহ গ্রামের মৃত হোসেন প্রামানিকের ছেলে তোফাজ্জল হোসেন একই গ্রামের রইজ উদ্দিনের ছেলে শহিদুলের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি ও তার লোকজন লোহার রড, কাঠের বাটাম নিয়ে শহিদুলের বাড়িতে হামলা চালান। এতে শহিদুল, ইমদাদুল, আজিজুলের ছেলে মুন্নাফ, নাজিম এবং রজব আলীর স্ত্রী সুফিয়া খাতুন আহন হন। এদের মধ্যে সুফিয়া ছাড়া সবার অবস্থা গুরুতর। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।