নওগাঁর রাণীনগরে সম্পত্তি লিখে না দেয়ার জের ধরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী বৃদ্ধা মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ছেলে শাহাদ শাহকে (৩০) গ্রেফতার করে। বৃদ্ধা জাহেদা বেওয়া পশ্চিম বালুভরা গ্রামের মৃত মঞ্জিল শাহার স্ত্রী।
জানা গেছে, বৃদ্ধা জাহেদার স্বামী ৪ ছেলে ও ৪মেয়ে রেখে মারা যান। এরপর থেকে জাহেদা ছেলে শাহাদ শাহাকে সাথে নিয়ে বসবাস করে আসছিলেন। গত মঙ্গলবার দুপুরে ছেলে শাহাদ তাকে জমি লিখে দেয়ার জন্য মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ছেলে শাহাদকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই রাতেই বৃদ্ধাকে তার বাড়িতে তুলে দেয়া হয়েছে।
মাকে মারপিট করে বের করে দেয়ায় মামলা ছেলে গ্রেফতার
নওগাঁর রাণীনগরে সম্পত্তি লিখে না দেয়ার জের ধরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ...



