ভারতের বিহার রাজ্যে একটি ইটের ভাটায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইটভাটার মালিকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন এবং নিখোঁজ রয়েছেন ২০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বিস্ফোরণে শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নিতীশ কুমার জানান, ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলোকে সহ্য করার শক্তি দেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দেন তিনি।
বিহার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার। উদ্ধার অভিযান এখনো চলছে। ঘটনার পরপরই দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছায়।
বিহারে ইটভাটায় বিস্ফোরণে মালিকসহ নিহত ৬
ভারতের বিহার রাজ্যে একটি ইটের ভাটায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইটভাটার মালিকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন এবং...



