রংপুরের মিঠাপুকুরে গত পাঁচ দিনে তিন কৃষকের সাতটি গরু চুরি হয়েছে। এসবের বাজার মূল্য আনুমানিক চার লাখ টাকা হবে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে কৃষক খোকা মিয়ার গোয়াল ঘর থেকে দরজা ভেঙে হালের বলদসহ দুই লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি গরু চুরি করা হয়েছে। এর আগে একই গ্রামের কৃষক বকুল মিয়ার ৫০ হাজার টাকা মূল্যের একটি গরু ও সেকেন্দার আলীর ৫০ হাজার টাকা মূল্যের একটি গাভী চুরি হয়।



