কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদটি ছাড়া অন্য পদগুলোতে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেই হিসেবে ইউনিটির নতুন সভাপতি যুগান্তর প্রতিনিধি ফজলুল হক জোয়ারদার আলমগীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিন প্রতিনিধি মো: রফিকুল হায়দার টিটু।

এছাড়া সহ-সভাপতি পদে ফখর উদ্দিন ইমরান (নয়া দিগন্ত), নজরুল ইসলাম মজিব (ভোরের পাতা) যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম পাঠান (যায়যায়দিন), সহ-সধারণ সম্পাদক ওবায়দুল্লাহ আকন্দ ভূবন (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক মাইনুল হক মেনু (সিএনএন বাংলা টিভি, দিনকাল), সহ সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম (দৈনিক আজকের দেশ), কোষাধ্যক্ষ দর্পন ঘোষ (বাংলাদেশের আলো), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ তাহের (ময়মনসিংহ প্রতিদিন), দফতর সম্পাদক আতিকুর রহমান কাযিন (খোলা কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খায়রুল ইসলাম (দৈনিক গণমুক্তি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদ বিন জালাল (আজকের পত্রিকা), নির্বাহী সদস্য মো: মোবারক হোসেন (এশিয়ান টিভি), মো: এখলাছ উদ্দিন (বিজয় টিভি) নির্বাচিত হয়েছেন।

২০২৩-২৪ মেয়াদের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মাসুম বিল্লাহ তাহের, ওবায়দুল্লাহ আকন্দ ভূবন ও মো: খায়রুল ইসলাম।