দিনাজপুরের হাকিমপুরে হার্টে তিনটি ছিদ্র নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া পারভিন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার দিনমজুর বাবা। দিন যতই যাচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ছোট্ট মেয়েটি। চিকিৎসকরা বলছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সাদিয়ার হার্টে অপারেশন করাতে হবে। এ জন্য প্রয়োজন চার লাখ টাকা।
সাদিয়ার বাবা সানাউল একজন হোটেল শ্রমিক। দিনে তিন শ’ টাকা বেতনে একটি খাবার হোটেলে কাজ করেন তিনি। সাদিয়ার মা সালমা খাতুন অন্যের দোকান থেকে ছেঁড়া বস্তা এনে সেলাই করেন। দু’জনের যা আয় হয়, তা দিয়েই কোনো রকমে চলে যায় তাদের কষ্টের সংসার। সাদিয়ার বড় বোন সিনথিয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। মেয়ের চিকিৎসায় সর্বস্বান্ত পরিবারটি।
সাদিয়ার মা সালমা খাতুন জানান, তিন বছর বয়সে সাদিয়ার হার্টে ছিদ্র ধরা পরে। হার্টের ছিদ্রগুলো দিন দিন বড় হচ্ছে। দিনাজপুর হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছেন। সবশেষ ঢাকার চিকিৎসক জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সাদিয়ার হার্টের অপারেশন করাতে হবে। এ জন্য প্রয়োজন চার লাখ টাকা। তাদের পক্ষে এই টাকা ব্যয় করা কখনোই সম্ভব না। তাই সবার কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। সবার সহযোগিতায় হয়তো ছোট্ট সাদিয়া সুস্থ হয়ে উঠতে পারে। সাদিয়ার চিকিৎসায় সাহায্য পাঠাতে তার বাবার মোবাইল নম্বরে ০১৯৬৮৩১৬৩৪৬ (বিকাশ) যোগাযোগ করা যেতে পারে।
শিশু সাদিয়ার হার্টে তিনটি ছিদ্র : অপারেশনে প্রয়োজন ৪ লাখ টাকা
দিনাজপুরের হাকিমপুরে হার্টে তিনটি ছিদ্র নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া পারভিন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার দিনমজুর বাবা। দিন যতই...



