সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামের বাউল কমপ্লেক্স মধুমঞ্চে আগামী রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মধুর মেলা। মমতাজের বাবা বাউল সাধক আলহাজ মধু বয়াতির স্মরণে প্রতি বছর ইংরেজি নতুন বছরের শুরুতে এ মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ১ জানুয়ারি শুরু হচ্ছে ২২তম এ আসর। চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।
মেলার মূল আকর্ষণ দেশের বিখ্যাত বাউল শিল্পীদের অংশগ্রহণে লোকজ ও পালা গানের আসর। উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বাউল শিল্পীরা ছাড়াও প্রথম দিন রাতে পালা গান পরিবেশন করবেন লতিফ সরকার ও মুক্তা সরকার। দ্বিতীয় দিন রাতে পালা গানে অংশ নেবেন মানিক দেওয়ান ও রুমা সরকার। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন। রাতে মেলা মঞ্চে কবিগান পরিবেশন করবেন কলকাতার বিখ্যাত কবিয়াল সুমন সরকার ও বিকাশ সরকার। এ ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা মধু মঞ্চে গান পরিবেশন করবেন। মেলাকে ঘিরে বিনোদনের জন্য রয়েছে- নাগরদোলা, মিনি ট্রেন ও ইলেকট্রিক নৌকাসহ বিভিন্ন প্রকার রাইডস। কোনো প্রকার অনুদান ছাড়াই নিজ অর্থায়নে মমতাজ বেগম এমপি এ মেলার আয়োজন করেন।
সিংগাইরে মধুর মেলা শুরু
সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামের বাউল কমপ্লেক্স মধুমঞ্চে আগামী রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মধুর মেলা। মমতাজের...



