কুড়িগ্রামের ফুলবাড়ীতে সবুজ চন্দ্র রায় (২৬) নামের এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা যায়, উপজেলার শিমুলবাড়ী গ্রামের পরলোকগত প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে বাক ও শারিরিক প্রতিবন্ধী সবুজ চন্দ্র রায় গত ২২ ডিসেম্বর সকালে নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে যুবকের চাচা অমূল্য চন্দ্র রায় ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নম্বর ১৩৯৯।
অমূল্য চন্দ্র জানান, আমার ভাতিজা ১০ দিন ধরে নিখোঁজ। তার সন্ধান পেতে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু এখনো তার সন্ধান পাওয়া যায়নি। ভাতিজার সন্ধান পেতে আমি পুলিশসহ সকলের সহযোগিতা চাই।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ওই প্রতিবন্ধী যুবককে দ্রুত খুঁজে পেতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।



